খোলা প্রান্তর

সাপ্তাহিক পত্রিকা আয়োজিত ‘মো. শওকত আলী সান্নিধ্য’ সভা: প্রাজ্ঞজনের আত্মজীবনী লিপিবদ্ধ করার আহবান

26 March 2023 3:05 pm | খোলা প্রান্তর

পত্রিকা প্রতিবেদন

লণ্ডন, ২৬ মার্চ: প্রাজ্ঞজন মো. শওকত আলীর আত্মজীবনী লিপিবদ্ধ করার উদ্যোগ নেওয়ার আহবান জানিয়েছেন বিলেতের সুধীজনেরা। লণ্ডনে মো. শওকত আলীকে নিয়ে? আয়োজিত এক সমাবেশে উপস্থিত সাহিত্য-সংস্কৃতিসেবী ও সাংবাদিকবৃন্দ এ আহবান জানান।

গত ২১ মার্চ মঙ্গলবার সাপ্তাহিক পত্রিকা কার্যালয়ে?‘মো. শওকত আলী সান্নিধ্য’ শীর্ষক এক বিরল আয়োজনে উপস্থিত ছিলেন লণ্ডনের সাহিত্য-সংস্কৃতিসেবী ও সাংবাদিকবৃন্দ। মো. শওকত আলী সিলেট পিটিআইয়ের অবসরপ্রাপ্ত সুপারিন্টেণ্ডেন্ট ও সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক ছাড়াও বহু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতায় ঋদ্ধ একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। তাঁর কণ্ঠস্থ কমপক্ষে ৩ হাজার ফার্সী, উর্দু, সংস্কৃত, ইংরেজি, বাংলা কবিতা ও গদ্য। তিনি উর্দু, ফার্সী, ইংরেজি ও সংস্কৃত ভাষায় অধ্যয়ন করেছেন এবং এসব ভাষায় পারদর্শী বক্তাও।

কবি হামিদ মোহাম্মদের সঞ্চালনায় ও পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে সাংবাদিক নজরুল ইসলাম বাসনের সূচনা বক্তব্যের পর মো. শওকত আলী বিভিন্ন ভাষায় কবিতা আবৃত্তি করেন। প্রথমে কবি ওমর খৈয়াম, মহাকবি ইকবাল, কবি ফেরদৌসীর রচনাবলী থেকে পাঠ করেন তিনি। সংস্কৃত শ্লোক ও ইংরেজি কবিতার পর বাংলা কবিতা ও গদ্য পাঠ করেন। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু ও মো.বরকত উল্লাহর পারস্যপ্রতিভা থেকে পাঠ করেন শোনান। তিনি কবি ফেরদৌসীর ‘শাহনামা’ প্রণয়ন ও তৎসংক্রান্ত মর্মস্পর্শী একটি বাস্তব তথ্য গল্পাকারে বলে কাতর করে তুলেন সবাইকে। বয়স আশি পেরুলেও মো. শওকত আলীর কণ্ঠ সুললিত। উচ্চারণ ও পাঠ মনোমুগ্ধকর। দীর্ঘ দুঘণ্টা তিনি একটানা বিশ্বসাহিত্য থেকে আবৃত্তি ও পাঠে ছিলেন প্রাণবন্ত ও উচ্ছ¡ল। ক্লান্তি তাকে স্পর্শ করেনি।

অনুষ্ঠানে উপস্থিত মুগ্ধ সুধীজনের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ মুহাম্মদ আবদুর রাকিব, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সঙ্গীত শিল্পী রীপা রাকিব, সাংস্কৃতিক নেতা সৈয়দ এনামুল ইসলাম, সাংবাদিক তামিম আহমদ, সংস্কৃতিকর্মী তৌহিদ চৌধুরী, সুশান্ত দাস প্রশান্ত, মো. শওকত আলীর ছাত্রী জোহরা, সহধর্মিনী ফারহানা সুলতানা এবং কন্যা মুনিরা পারভীন। সব শেষে বক্তব্য রাখেন  নুষ্ঠানে মো. শওকত আলীর আত্মজীবনী লিপিবদ্ধ করার উদ্যোগ নেওয়ার আহবান জানিয়ে সুধীজনেরা বলেন, ‘ভবিষ্যত প্রজন্মের জন্য শিক্ষণীয় শওকত আলীর মত গুণীজনের সংগ্রামী জ্ঞানঋদ্ধ জীবন। তারা আরো বলেন, জ্ঞানীর কদর ছাড়া জাতি সমৃদ্ধ হয় না। আর এর জন্য প্রয়োজন জ্ঞানীর লিপিবদ্ধ জীবনাচরণ এবং জ্ঞানসমৃদ্ধ অভিজ্ঞতার আত্মজীবনী রচনা। যে রচনা পড়ে ভবিষ্যত প্রজন্ম উপকৃত হবে।

মুহম্মদ আবদুর রাকিব বলেন, অনুষ্ঠানে না এলে বুঝতেই পারতাম না মো.শওকত আলী এমন একজন প্রাজ্ঞব্যক্তিত্ব। মো. শওকত আলীর জ্যেষ্ঠভ্রাতা প্রফেসর মোহাম্মদ আলী ছিলেন সকল পরীক্ষায়?প্রথম শ্রেণীতে প্রথম হওয়া একজন শিক্ষার্থী। মো. আবদুর রাকিব বলেন, তিনি আমার সরাসরি শিক্ষক নন, তবে তার গল্প অনেক শুনেছি। আজকে সেই সুবাস পাচ্ছি মো. শওকত আলীর সান্নিধ্যে এসে। সুশান্ত দাস প্রশান্ত বলেন, আমি হাওরের মানুষ, শাল্লায় আমার বাড়ি, শওকত আলীর বাড়ি বানিয়াচঙ্গে, এই গুণীজনের কণ্ঠে হাওরের গন্ধ পাচ্ছি। আমি বিমোহিত হয়েছি তার কথায়, আবৃত্তি এবং গল্পে। তামিম আহমদ, তৌহিদ চৌধুরী এবং জোহরা নিজ নিজ অনুভূতির কথা বক্তব্যে তুলে ধরেন।

মো. শওকত আলীর কন্যা মুনিরা পারভীন বলেন, বাবার কথা বলার আগে বলবো আমার চাচা মোহাম্মদ আলীর কথা। তাঁর ছায়াই আমরা বড় হয়েছি। আমার চাচা দুহাতে সমানভাবে লিখতে পারতেন। দর্শন শাস্ত্রে এম এ পরীক্ষার খাতায় এরকম দুহাতে লিখে বিস্ময় সৃষ্টি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চারঘন্টার পরীক্ষা দুই ঘণ্টায় দুই হাতে ৮০ পৃষ্ঠা লিখে শেষ করার কৃতিত্ব একমাত্র তাঁরই।

সবচেয়ে বেশি পঠিত

লণ্ডনে অনুষ্ঠিত হলো সঞ্জয় দে’র সঙ্গীতানুষ্ঠান ‘লেটস সিং টুগেদার’

লণ্ডনে অনুষ্ঠিত হলো সঞ্জয় দে’র সঙ্গীতানুষ্ঠান ‘লেটস সিং টুগেদার’

সারওয়ার-ই আলম লণ্ডন, ২৬ নভেম্বর: গানে গানে, সুরে সুরে গত ২৩শে নভেম্বরের শীতার্ত সন্ধ‍্যাটিকে দারুণ উপভোগ‍্য করে তুলেছিলেন স্বনামধন‍্য সঙ্গীতশিল্পী সঞ্জয় দে। পূর্ব লণ্ডনের আয়রা সেন্টারি সন্ধ‍্যা সাড়ে ছয়টা নাগাদ অভ‍্যাগতদের উপস্থিতিতে গমগম করছিল। বিভিন্ন বয়সের সঙ্গীত...

গাজা ইস্যুতে জাতিসংঘ সরব হচ্ছে

গাজীউল হাসান খান ♦ অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা ভূখণ্ড থেকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসলামি অবরোধ আন্দোলন হামাসের কতিপয় সদস্যের ইহুদি রাষ্ট্র ইসরাইলের অভ্যন্তরে এক ঝটিকা আক্রমণের পর থেকে তারা এ পর্যন্ত গাজায় প্রায় ৬৫ হাজার নারী-পুরুষ ও শিশুকে নির্বিচারে হত্যা করেছে।...

ডাকসু নির্বাচন: যে প্রশ্নগুলোর উত্তর জানা খুবই জরুরি

ডাকসু নির্বাচন: যে প্রশ্নগুলোর উত্তর জানা খুবই জরুরি

সারওয়ার-ই আলম ♦ দেশে প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তিগুলো গত চুয়ান্ন বছরে মতে ও পথে যখন বহুভাবে বিভক্ত হয়েছে, তখন মৌলবাদী শক্তি নিজেকে কতটা শক্তিশালী করেছে— সদ‍্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচন তারই প্রমাণ বহন করে। ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের শিক্ষার্থীদের একটি বিরাট অংশ...

ট্রাম্পের ভাঁওতাবাজি এখন ঘাটে ঘাটে আটকে যাচ্ছে

গাজীউল হাসান খান ♦ নিয়তি বলে যে কথাটি প্রচলিত রয়েছে, রাজনীতির ক্ষেত্রে তা কতটুকু প্রভাব ফেলে, আমার জানা নেই। পশ্চিমা জগতের কট্টরবাদী রাজনীতিক, যুক্তরাষ্ট্রের বর্তমান ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র পরিচালনায় এখন বহুমুখী অনভিপ্রেত চাপের মুখে নিয়তির খেলায় গা...

ইরান আক্রমণ নিয়ে ফাঁদে পড়েছেন ট্রাম্প

গাজীউল হাসান খান গণমাধ্যমের সংবাদ বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ‘দিশাহীন ও বেপরোয়া’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো গুরুতর ব্যাপারে তাঁর সিদ্ধান্ত পাল্টাতে খুব বেশি সময় নেন না। এর মূল কারণ হচ্ছে ট্রাম্প খুব ভেবেচিন্তে কোনো কথা বলেন না। তবে তিনি নিজেকে বিশ্বের...

আরও পড়ুন »

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ এপ্রিল: টাওয়ার হ্যামলেটসের অবস্থান ও এই এলাকার মানুষের জীবনযাত্রা নিয়ে দুর্লভ শিল্পকর্মের এক বিশেষ প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার। ‘কেয়ার ফর সেইন্ট অ্যান' চ্যারিটির উদ্যোগে লাইম হাউজের সেইন্ট অ্যান চার্চে এই প্রদর্শনীর...