যুক্তরাজ্য

কৃত্রিম বুদ্ধিমত্তা আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে যুক্তরাজ্য

15 June 2023 10:56 am | যুক্তরাজ্য

পত্রিকা ডেস্ক ♦

লণ্ডন, ১২ জুন: প্রধানমন্ত্রী ঋষি সুনাক যুক্তরাজ্যের উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত একটি সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছেন। এটি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক সম্মেলন। গত বুধবার (৭ জুন) যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সুনাক এ ঘোষণা দেন।   বুধবার যুক্তরাষ্ট্রে দুদিনের সফর শুরুর পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা করেন, বছরের দ্বিতীয় ভাগে যুক্তরাজ্য কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে।

তিনি বলেন, ‘আমাদের জীবনমানের উন্নয়নের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবিশ্বাস্য রকমের সম্ভাবনা আছে। তবে আমাদের এর উন্নয়ন নিশ্চিত করতে হবে এবং এটিকে নিরাপদ উপায়ে ব্যবহার করতে হবে।’ গত মাসে জাপানে জি-৭ সম্মেলন চলার সময় জোটটির সদস্যদেশগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ইস্যুতে করণীয় নির্ধারণের আহবান জানায়। গত সপ্তাহে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারজনিত বিধিমালা নির্ধারণের জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে। সুনাক চান ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি লণ্ডনভিত্তিক হোক। টক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুক্তরাজ্য ভালোভাবে নেতৃত্ব দিতে সক্ষম। যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হিসাব করলে গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে আমরাই সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তায় নেতৃত্বস্থানীয় দেশ। আমাদের নাগরিকদের সুরক্ষার অধিকার নিশ্চিত করতে নিয়ন্ত্রণ বিধিমালা তৈরির সক্ষমতা আমাদের আছে।’ দুদিনের যুক্তরাষ্ট্র সফরের শুরুতে আরলিংটন ন্যাশনাল সমাধিক্ষেত্রে এক অজ্ঞাত সেনার কবরে শ্রদ্ধা নিবেদন করেন সুনাক।

এ সময় সেনারা তাঁকে ১৯টি গান স্যালুট দেয়। শ্রদ্ধাঞ্জলিতে সুনাক হাতে লেখা একটি বার্তা দিয়েছেন। সেখানে লেখা আছে, ‘আমাদের স্বাধীন জীবন নিশ্চিত করতে যাঁরা নিজেদের উৎসর্গ করেছেন, তাঁদের স্মরণে।’ পরদিন বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ঋষি সুনাক। ওই বৈঠকে ইউক্রেনের জন্যও অকুণ্ঠ সমর্থন জানান তিনি।  

সবচেয়ে বেশি পঠিত

লণ্ডনে অনুষ্ঠিত হলো সঞ্জয় দে’র সঙ্গীতানুষ্ঠান ‘লেটস সিং টুগেদার’

লণ্ডনে অনুষ্ঠিত হলো সঞ্জয় দে’র সঙ্গীতানুষ্ঠান ‘লেটস সিং টুগেদার’

সারওয়ার-ই আলম লণ্ডন, ২৬ নভেম্বর: গানে গানে, সুরে সুরে গত ২৩শে নভেম্বরের শীতার্ত সন্ধ‍্যাটিকে দারুণ উপভোগ‍্য করে তুলেছিলেন স্বনামধন‍্য সঙ্গীতশিল্পী সঞ্জয় দে। পূর্ব লণ্ডনের আয়রা সেন্টারি সন্ধ‍্যা সাড়ে ছয়টা নাগাদ অভ‍্যাগতদের উপস্থিতিতে গমগম করছিল। বিভিন্ন বয়সের সঙ্গীত...

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ এপ্রিল: টাওয়ার হ্যামলেটসের অবস্থান ও এই এলাকার মানুষের জীবনযাত্রা নিয়ে দুর্লভ শিল্পকর্মের এক বিশেষ প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার। ‘কেয়ার ফর সেইন্ট অ্যান' চ্যারিটির উদ্যোগে লাইম হাউজের সেইন্ট অ্যান চার্চে এই প্রদর্শনীর...

কারি শিল্পের সাফল্য উদযাপনের মধ্যদিয়ে সম্পন্ন হলো বিসিএর সপ্তদশ এওয়ার্ড অনুষ্ঠান

কারি শিল্পের সাফল্য উদযাপনের মধ্যদিয়ে সম্পন্ন হলো বিসিএর সপ্তদশ এওয়ার্ড অনুষ্ঠান

চার ক্যাটাগরিতে দেয়া হলো ২৫টি সম্মাননা পুরস্কার লণ্ডন, ০১ নভেম্বর: বর্ণাঢ্য আয়োজনে সেরা শেফ এবং রেস্টুরেন্ট ও টেকওয়ে মালিকদের সম্মাননা দিয়েছে বিলেতে বাংলাদেশী কারি শিল্পের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্যাটার্রাস এসোসিয়েশন (বিসিএ)। গত ২৮ অক্টোবর সোমবার লণ্ডনের বিখ্যাত ওটু...

‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম এওয়ার্ড ও প্রকাশনা অনুষ্ঠান ১২ নভেম্বর

‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম এওয়ার্ড ও প্রকাশনা অনুষ্ঠান ১২ নভেম্বর

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ০১ নভেম্বর: ‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র পঞ্চদশ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ই নভেম্বর মঙ্গলবার। কমিউনিটিতে শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজসেবা এবং সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সফলদের সম্মাননা জানানোর...

লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণে ৭ই মার্চ ফাউণ্ডেশনের নিন্দা

লণ্ডন, ১২ আগস্ট: লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের ৪৯তম জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং এর কার্যালয় থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণের সাম্প্রতিক সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করে এর নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ৭ই মার্চ ফাউণ্ডেশন। পাশাপাশি পৃথক একটি...

আরও পড়ুন »