যুক্তরাজ্য

এবার ব্ল্যাকওয়াল টানেল পারাপারে টোল আরোপ

27 September 2023 3:24 pm | যুক্তরাজ্য

পত্রিকা প্রতিবেদন ♦

লণ্ডন, ২৫ সেপ্টেম্বর: লণ্ডন মহানগরীর ব্যস্ততম ব্ল্যাকওয়াল টানেল পারাপারে টোল আরোপের পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন লণ্ডন মেয়র সাদিক খান। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতিবার টানেল পারাপারের জন্য গাড়ি চালকদের ৪ পাউণ্ড পর্যন্ত পরিশোধ করতে হতে পারে। টেমস নদীর নীচ দিয়ে নির্মিত ব্ল্যাকওয়াল টানেলে উত্তরমুখী দুটি লেইন এবং দক্ষিণমুখী আরো দুটি লেইন দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। বর্তমানে ব্যস্ত লণ্ডন মহানগরীর অতি ব্যস্ত এই টানেল ব্যবহারে কোনো টোল দিতে হয় না। কিন্তু আগামী ২০২৫ থেকে ব্ল্যাকওয়াল টানেল দিয়ে নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের জন্য টোল প্রযোজ্য হতে যাচ্ছে। 

অবশ্য মেয়র সাদিক খানের নিয়ন্ত্রণাধীন ট্রান্সপোর্ট ফর লণ্ডন সংক্ষেপে টিএফএল জোর দিয়ে বলছে, নতুন টোল আরোপের বিষয়ে কোনো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অথচ সরকারী নথি থেকে জানা যাচ্ছে, ব্ল্যাকওয়াল টানেল ব্যবহারকারী গাড়ি চালকদের ৪ পাউণ্ড পর্যন্ত চার্জ করা হতে পারে। চালকদের টোল বুথের পরিবর্তে অনলাইনে ফি পরিশোধ করতে হবে। ট্রান্সপোর্ট সেক্রেটারি মার্ক হার্পার ২০২৫ সাল থেকে টানেল ব্যবহারকারী চালকদের যে অর্থ প্রদান করতে হবে তা জানিয়ে সড়কচিহ্ন (রোড সাইন) স্থাপনের জন্য ট্রান্সপোর্ট ফর লণ্ডনের একটি হালনাগাদ অনুরোধ গত ২০শে সেপ্টেম্বর অনুমোদন করেছেন। ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের ওয়েবসাইটে প্রকাশিত নথি অনুযায়ী, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টানেলে টোল কার্যকর হবে। মোটরসাইকেল চালকদের ৩, গাড়ির চালকদের ৪ এবং অন্যান্য যানবাহনকে ৮.৫০ পাউণ্ড পর্যন্ত টোল পরিশোধ করতে হবে।

এদিকে, টেমস নদীর নীচ দিয়ে নুতন সিলভারটাউন টানেল নির্মাণের কাজ চলছে যা আগামী ২০২৫ সালে চালু হবে বলে আশা করা হচ্ছে। ব্ল্যাকওয়াল টানেল রয়েল বারা গ্রীনিচ এবং ব্রিটেনের সবচেয়ে বেশী বাংলাদেশী বংশোদ্ভূত মানুষের আবাসস্থল টাওয়ার হ্যামলেটসকে সংযুক্ত করেছে। নির্মিতব্য?সিলভারটাউন টানেল গ্রীনিচকে পূর্ব লণ্ডনের আরেক বারা নিউহ্যামকে সংযুক্ত করবে। নিউহ্যাম এবং গ্রিনিচের বাসিন্দাদের টোলের ক্ষেত্রে ছাড় পাবার সুযোগ থাকবে বলে মনে করা হচ্ছে।

মেয়র সাদিক খানের বলেছেন, টোল আরোপ করলে তা ব্ল্যাকওয়াল টানেলের দূষণ কমাতে সাহায্য করবে। 

সবচেয়ে বেশি পঠিত

লণ্ডনে অনুষ্ঠিত হলো সঞ্জয় দে’র সঙ্গীতানুষ্ঠান ‘লেটস সিং টুগেদার’

লণ্ডনে অনুষ্ঠিত হলো সঞ্জয় দে’র সঙ্গীতানুষ্ঠান ‘লেটস সিং টুগেদার’

সারওয়ার-ই আলম লণ্ডন, ২৬ নভেম্বর: গানে গানে, সুরে সুরে গত ২৩শে নভেম্বরের শীতার্ত সন্ধ‍্যাটিকে দারুণ উপভোগ‍্য করে তুলেছিলেন স্বনামধন‍্য সঙ্গীতশিল্পী সঞ্জয় দে। পূর্ব লণ্ডনের আয়রা সেন্টারি সন্ধ‍্যা সাড়ে ছয়টা নাগাদ অভ‍্যাগতদের উপস্থিতিতে গমগম করছিল। বিভিন্ন বয়সের সঙ্গীত...

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ এপ্রিল: টাওয়ার হ্যামলেটসের অবস্থান ও এই এলাকার মানুষের জীবনযাত্রা নিয়ে দুর্লভ শিল্পকর্মের এক বিশেষ প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার। ‘কেয়ার ফর সেইন্ট অ্যান' চ্যারিটির উদ্যোগে লাইম হাউজের সেইন্ট অ্যান চার্চে এই প্রদর্শনীর...

কারি শিল্পের সাফল্য উদযাপনের মধ্যদিয়ে সম্পন্ন হলো বিসিএর সপ্তদশ এওয়ার্ড অনুষ্ঠান

কারি শিল্পের সাফল্য উদযাপনের মধ্যদিয়ে সম্পন্ন হলো বিসিএর সপ্তদশ এওয়ার্ড অনুষ্ঠান

চার ক্যাটাগরিতে দেয়া হলো ২৫টি সম্মাননা পুরস্কার লণ্ডন, ০১ নভেম্বর: বর্ণাঢ্য আয়োজনে সেরা শেফ এবং রেস্টুরেন্ট ও টেকওয়ে মালিকদের সম্মাননা দিয়েছে বিলেতে বাংলাদেশী কারি শিল্পের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্যাটার্রাস এসোসিয়েশন (বিসিএ)। গত ২৮ অক্টোবর সোমবার লণ্ডনের বিখ্যাত ওটু...

‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম এওয়ার্ড ও প্রকাশনা অনুষ্ঠান ১২ নভেম্বর

‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম এওয়ার্ড ও প্রকাশনা অনুষ্ঠান ১২ নভেম্বর

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ০১ নভেম্বর: ‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র পঞ্চদশ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ই নভেম্বর মঙ্গলবার। কমিউনিটিতে শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজসেবা এবং সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সফলদের সম্মাননা জানানোর...

লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণে ৭ই মার্চ ফাউণ্ডেশনের নিন্দা

লণ্ডন, ১২ আগস্ট: লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের ৪৯তম জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং এর কার্যালয় থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণের সাম্প্রতিক সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করে এর নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ৭ই মার্চ ফাউণ্ডেশন। পাশাপাশি পৃথক একটি...

আরও পড়ুন »